ভান্ডারিয়ায় প্রেমিক-প্রেমিকা উধাও!

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া প্রেমিক প্রেমিকা উধাও! উপজেলার ১ নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের ব্যবসায়ী লোকমান ফরাজীর মেয়ে জান্নাতী আক্তার (১৫) কে গত রবিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জান্নাতী আক্তার উপজেলার সুন্দরবন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ ম শ্রেনির ছাত্রী।

স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের ব্যবসায়ী লোকমান ফরাজীর মেয়ে জান্নাতী আক্তার (১৫) একই গ্রামের ফারুক হাওলাদারের কলেজ পড়ুয়া ছেলে মো: ইব্রাহীম হাওলাদার (২৫) পাশবর্তি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মামাবাড়ী এলাকা থেকে ফুসলিয়ে ওই স্কুল ছাত্রীকে নিয়ে অজানার পথে পারি জমায়। গত ৪ দিন ধরে তারা নিখোঁজ রয়েছে।

এ খবর জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা ওই প্রেমিক প্রেমিকার বাড়ীতে গেলে উভয় পরিবারের সদস্যরা জানান, তারা এখন কোথায় আছে আমরা জানিনা।

তবে মেয়ের চাচা সুলতান ফরাজী জানান, ভাতিজীকে ৩ দিনের মধ্যে ফিরিয়ে দিবে বলে ছেলের পরিবার জানালেও, এখনোও কোন সংবাদ পাইনি। আর একদিন অপেক্ষা করবো, তারপর আইনের আশ্রয় নিবো।