প্রেমিকার মাকে কিডনি দান, মাস যেতেই ধোঁকা খেলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক।।
প্রেমে পড়লে মানুষ কি না করে। কখনও কখনও প্রেমিকাকে আকাশের চাঁদটাও উপহার দিতে চায় প্রেমিক মন। এমনই এক ঘটনা ঘটেছে মেক্সিকোত। প্রেমিকাকে ভালবেসে তার মাকে নিজের একটা কিডনিই দিয়ে ফেলেছিলেন উজেল মার্টিনেজ নামের এক ব্যক্তি। কিন্তু এরপর যা হলো তা উজেলের জন্য সত্যিই কষ্টকর।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর বাসিন্দা উজেল বাজা ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক। এক তরুণীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল। সবকিছু ঠিকঠাক মতো চলছিল। কিন্তু কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উজেলের প্রেমিকার মা। উপায় না পেয়ে সেই সময় তাকে নিজের কিডনি দান করেন যুবক। তারপরই আচমকা বদলে যায় উজেল ও তার প্রেমিকার সম্পর্ক।

অভিযোগ, ওই তরুণী উজেলকে এড়িয়ে যেতে শুরু করেন। কিডনি দেওয়ার এক মাসের মধ্যে উজেলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। শুধু বিচ্ছেদেই থামেননি ওই তরুণী। বিচ্ছেদের পর একজনকে বিয়েও করে ফেলেছেন।

এই ঘটনার পর নিজের জীবনকাহিনী টিকটকে শেয়ার করেন উজেল। উজেলের এই ভিডিও এক কোটি ৬০ লাখ বার দেখা হয় সেখানে। অনেকে মন্তব্যের ঘরে উজেলের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন।

তবে মেক্সিকোর এক জাতীয় দৈনিককে উজেল বলেন, তার প্রেমিকার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা এখন বন্ধু। তবে উজেল সম্পর্কে এমন যেন কেউ ভুল না করে তার আহ্বান জানান। তথ্য সূত্র-দ্য সান, নিউজ ১৮।