কাউখালীতে গাজা বিক্রেতাকে ধরিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গাজাসহ এক গাজা বিক্রেতাকে আটক করা হয়। জানা যায়, সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের মাহমুদ হোসেনের ছেলে রাজু আহম্মেদ (৩২) মটরবাইক রেন্ট এ কারের আড়ালে দীর্ঘদিন গাজা বিক্রি করে আসছে। এ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাঈদ জানতে পারেন। পরে দক্ষিণ বেতকা সাইক্লোন শেল্টারের পাশ থেকে গাজা বিক্রেতা রাজুকে গাজাসহ ধরে পুলিশে খবর দিলে পুলিশ এসে আটক করে।

এ বিষয় কাউখালী থানায় মাদক মামলায় শুক্রবার রাজুকে জেল হাজতে প্রেরণ করে।