স্ত্রীকে মোবাইলে ডেকে নিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করে স্বামী

রূপালী ডেস্ক॥
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে হত্যার তিন ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল জেলা পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারী) বেলা এগারোটায় নগরীর পলিটেকনিক্যাল সড়কস্থ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

এখানে তিনি বলেন, স্ত্রী রাশিদা বেগমকে হত্যার পর ছেলেকে ফেলে রেখে গেলে শিশুর কান্না শুনে কিছুদূরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ অভিযানে নামে। তিন ঘন্টার মধ্যেই হত্যার সাথে জড়িত প্রধান আসামী ঘাতক স্বামী তামিম শেখকে গ্রেফতার করে।

পরবর্তীতে তামিকে নিয়ে অভিযানে নেমে হত্যাকান্ডে সহযোগি রুবেল দড়িয়া এবং মাহিন্দ্রা চালক মো. জুলহাসকে গ্রেফতার করে। উদ্ধার করে হত্যাকান্ডে ব্যবহৃত আলামত।

গত ১৯ জানুয়ারী স্ত্রী রাশিদা বেগমকে মোবাইল ফোনে ডেকে গোপালগঞ্জে নিয়ে রোহান নামক আবাসিক হোটেলে ওঠে। সেখানে খাওয়াদাওয়া শেষে রাত সাড়ে আটটার দিকে সহযোগিদের সহায়তা নিয়ে রাত সাড়ে দশটার দিকে গোপালগঞ্জের ঠুঠাবান্দ্রা গ্রামের বিলে নিয়ে হাতুড়ি ও ছুরির এলোপাথারি আঘাতে হত্যা করে।

এরপর লাশ আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে ফেলে রাখে এবং শিশু সন্তানকে ঘটনাস্থল থেকে ৫’শ গজ দুরে ফেলে রেখে চলে যায় । এব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।