মির্জাগঞ্জে ভূমি জরিপে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ভুক্তভোগীরা।

রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বরিশাল-বরগুনা মহাসড়কে দেউলী-সুবিদখালী ইউনিয়নের ৩৯ ও ৪১ নং মৌজার সাধারন ১,২ ও ৩ নং ওয়ার্ডের ভুক্তভোগী এলাকাবাসী এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারুক খানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ভূমি জরিপের কাজে অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এদের দুর্নীতির কারণে বাংলাদেশে আর কলঙ্কিত হতে দেওয়া হবে না।

মানববন্ধনে এলাকার ৫ শতাধিক ভুক্তভোগী ও সাধারন জনগন এতে অংশ নেয়।পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে।