তৃতীয় লীঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুয়াকাটা প্রতিনিধি (পটুয়াখালী)॥
পটুয়াখালীর মহিপুরে তৃতীয় লীঙ্গের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে’র উদ্যোগে রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে মহিপুর থানা চত্ত্বরে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিজড়াদের হাতে শীতবস্ত্র তুলে দেন মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের।

এসময় উপস্থিত ছিলেন- কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মহিপুর প্রেসক্লাবের সদস্য মনির হাওলাদার ও পাথওয়ের মহিপুর থানা শাখার সভাপতি মহিবুল্লাহ পাটোয়ারী প্রমুখ।

এসময় মহিপুর তৃতীয় লীঙ্গের সদস্যদের প্রধান লতা বলেন, পাথওয়ে দীর্ঘদিন ধরে আমাদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে আসছে। আমরা পাথওয়ে সংস্থার কাছে কৃতজ্ঞ। সংস্থাটি সবসময় সমাজের অবহেলিত এবং নিপিড়িত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।