কুয়াকাটা সৈকতে ৫ ফুট দৈর্ঘের ডলফিন

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যর একটি মৃত ডলফিন। রোববার (২৩ জানুয়ারি) সকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে উপজেলা মৎস্য বিভাগ ও বন বিভাগকে খবর দেয়া হয়।

স্থানীয়রা জানান, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই প্রানীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনটির ঠোট এবং একটি কানে ক্ষত রয়েছে।

ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে সকালেই ডলফিনটির মৃত্যু হয়েছে। পরে বন কর্মকর্তারদের নির্দেশে মৃত প্রানীটি মাটি চাপা দেয়।

পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। তবে সামুদ্রিক এ প্রানী রক্ষায় পদক্ষেপ গ্রহন করা হবে।