আগৈলঝাড়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষ থেকে কম্বল বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধি।।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষ থেকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা আল ফারুক এতিমখানার অর্ধশত এতিমদের মাঝে ৫০ পিচ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও গৈলা আল ফারুক এতিমখানার সভাপতি আব্দুস সত্তার মোল্লা, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, এতিমখানার সাধারন সম্পাদক সাজ্জাত হোসেন মিলু, ইউপি সদস্য ইয়াসির আরাফাত সৌরভ মোল্লা, সাংবাদিক শামীমুল ইসলাম শামীম, এতিমখানার সুপার মাওলানা সৈয়দ ইমরান, হাফেজ গফফার হোসেন প্রমুখ।