মুলাদীতে সন্ত্রাসী হামলায় আহত সজিব ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

মুলাদী প্রতিনিধি।।
রবিবার (২৩ জানুয়ারি) তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সজিব বেপারী ঢাকার ধানমন্ডি নিউ হাসপাতালে আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষন পার করছেন।

থানায় মামলা ও আহত সুত্রে জানাগেছে, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মিলন বেপারীর স্ত্রী ইসমত আরা তার বসত ঘরের পার্শ্বে সন্তানকে গোসল করালে পানিয়ে গড়িয়ে যাওয়ায় প্রতিবেশি আলাল বেপারীর স্ত্রী আখিনুর তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে গালি গালাজ করে। একপর্যায়ে আখিনুরের ছেলে রিপন, লিটন ও স্বামী আলাল বেপারী সেখানে এসে ইসমত আরাকে মারপিঠ ও বসত ঘর ভাংচুর করে। ইসমত আরার ডাকচিৎকারে মিলন বেপারীর ছোট ভাই সজিব (২২) ছুটে এসে তাদেরকে থামাতে চেষ্টা করলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে রিপন ও লিটন। গুরুতর আহত সজিবকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করেন। অবস্থার অবনতির সঙ্কায় সজিব বেপারীকে বরিশাল সেবাচিম থেকে ঢাকায় পাঠানো হয়।

চাঞ্চল্যকর এঘটনায় আহত সজিবের বাকরুদ্র পিতা ভাষাই বেপারী বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা দায়ের করে এবং তিনি পুত্র সজিব বেপারী হত্যাচেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। এঘটনায় থানা পুলিশ প্রধান আসামী রিপনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন। ইনটেনসিব কেয়ার ইউনিটে ভর্তি সজিব বেপারীর উপর হামলাকারী বাকী আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।