আমতলীতে ট্রাকটর চুরির সময় যুবককে গনধোলাই

আমতলী প্রতিনিধি (বরগুনা)।।
বরগুনার আমতলীতে ট্রাক্টর চুরির সময় যুবককে গনধোলা দেওয়া হয়েছে। আমতলীর ঘটখালী গ্রাম থেকে রবিবার (২৩ জানুয়ারি) রাতে জুয়েল হাওলাদারের ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ট্রাক্টর চুরি করে পালিয়ে যাওয়ার সময় চুনাখালী স্ট্যান্ডে ধরা পরে গনধোলাইয়ের শিকার হয়ে লিটন ঢালী নামে এক চোর ।

জানা গেছে, পটুয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের সামসু ঢালীর ছেলে লিটন ঢালী রবিবার রাতে আমতলী উপজেলার ঘটখালী গ্রাম থেকে জুয়েল হাওলাদারের ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি ট্রাক্টর চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমতলী-পটুয়াখালী মহাসড়কের চুনাখালী নামক স্টান্ডে ধরা পরে। ধরা পরার পর স্থানীয় জনতা তাকে গনধোলাই দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় সোমবার সকালে ট্রাক্টরের মালিক জুয়েল হাওলাদার লিটন ঢালীকে আসামী করে আমতলী থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আমতলী থানা পুলিশ তাকে সোমবার দুপুরে পটুয়াখালী থেকে লিটন ঢালীকে আমতলী এনে হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, চোর লিটন ঢালীকে পটুয়াখালী থেকে আমতলী এনে হাসপাতালে রেখে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার নামে থানায় চুরির মামলা হয়েছে।