শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের প্রতী‌কী অনশন

রূপালী ডেস্ক।।
উপচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যাল আন্দোলনকারী শিক্ষার্থী‌দের ওপর হামলার প্রতিবা‌দে ব‌রিশা‌লে প্রতীকী অনশন ক‌রেছে জেলা ও মহানগর ছাত্রদল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় ব‌রিশাল কেন্দ্রীয় শহীদ মিনা‌রে প্রতীকী এই অনশন শুরু হয়, যা বিকেল ৩টা পর্যন্ত চলে।

মহানগর ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক হুমায়ন ক‌বির ব‌লেন, শা‌বিপ্রবি শিক্ষার্থী‌দের যৌ‌ক্তিক আন্দোল‌নে পু‌লিশ হামলা ক‌রে‌ছে, গু‌লি চালিয়েছে। এই ধর‌নের ন্যক্কারজনক ঘটনা ঘ‌টি‌য়েও লজ্জা-শরমহীন ভি‌সি এখ‌নো পদত্যাগ কর‌ছেন না। অবিল‌ম্বে জা‌তির কা‌ছে ক্ষমা চে‌য়ে তার পদত্যাগ দাবি কর‌ছি আমরা‌।

প্রতী‌কী অনশ‌নে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদ‌লের সভাপ‌তি মাহফুজুল আলম মিঠু, মহানগ‌রের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তান‌জিলসহ ওয়ার্ড ছাত্রদ‌লের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।