বরিশালে উত্তর জেলা বিএনপির ‘বাকশাল-গণতন্ত্র হত্যার কালো দিবস’ পালন

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে ‘বাকশাল-গণতন্ত্র হত্যার কালো দিবস’ উপলক্ষে আলোচনা সভা করেছে উত্তর জেলা বিএনপি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায় সদর রোড দলীয় কার্যলয়ের ৩য় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নায়েব নাজমুল হাসান, জেলা কৃষকদল আহবায়ক এইচ,এম মহসিন আলম।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, উত্তর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক মো. সেলিম হোসেন, যুগ্ম আহবায়ক দেওয়ান মো. সাইফুল্লাহ ফুয়াদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম চৌধুরী বাবলু, গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আহমেদ হাওলাদার ও ছাত্রনেতা মো. সাইফউদ্দিন মিলনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।