ভান্ডারিয়ায় যুবলীগ নেতা এহসাম নলকাটা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত

মামুন হোসেন, ভান্ডারিয়া।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, হাওলাদার বাড়ি হাজী ফারুক নূরানী হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠিাতা ও সভাপতি এহসাম হাওলাদার ধাওয়া নলকাটা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে ধাওয়া নলকাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বায়জীদ হোসেন জানান, গত ২৪ জানুয়ারী মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ও শিক্ষক মন্ডলীর সমর্থনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, যুব সমাজের অহংকার মো: এহসাম হাওলাদারকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।