ভান্ডারিয়ায় যুব রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ‘যুব রেড ক্রিসেন্ট’ (আরসিওয়াই) পিরোজপুর জেলা ইউনিটের সাথে ভান্ডারিয়া যুব রেড ক্রিসেন্ট ইউনিটের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারী) বিকেলে ভান্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ভান্ডারিয়া ইউনিটের জয়ন্ত হাওলাদারের সভাপতিত্বে ও সজিব কুমারে হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ আলী আজীম তালুকদার, ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শুভদীপ সিকদার প্রমূখ।