কাউখালীতে ৩ দিন ধরে বাক প্রতিবন্ধী নিখোঁজ

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)॥
পিরোজপুরের কাউখালী উপজেলার সোনাকুর গ্রামের মোঃ নুরু শেখ এর বাক প্রতিবন্ধী ছেলে মুছা (১০) গত বুধবার (২৬ জানুয়ারি) থেকে নিখোঁজ রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার আমরাজুড়ী ফেরীঘাট থেকে নিখোজ হয়। ছেলেটি কথা বলতে পারে না। হারিয়ে যাওয়ার সময় ছেলেটির পড়নে লাল রঙের হাফ চেক শার্ট ও আর্মি পোশাকের রংয়ের ট্রাউজার ছিল। অনেক খোঁজা খুজি করেও ছেলেটির কোন খোঁজ মেলেনি। এ ব্যাপারে কাউখালী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।