আগৈলঝাড়ায় একদিনে তিন জনের আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে একদিনে তিনজন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তিনজনকেই মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৯ জানুয়ারি) রাত ৯ টায় উপজেলার বারপাইকা গ্রামের রাসেল শাহর মেয়ে লিয়া আক্তার (১৪) পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে লিয়া অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাত ৯ টা ৫ মিনেটের সময় উপজেলার বাগধা গ্রামের আলী হোসেন মোল্লার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৪৫) তুচ্ছ ঘটনা নিয়ে পরিবারের সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। এসময় নিলুফা ইয়াসমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এছাড়া রাত ১০টায় উপজেলার বারহাজার গ্রামের মামুন তালুকদারের ছেলে মেহেদী তালুকদার (১৮) পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে মেহেদী তালুকদার অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ তিনজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।