আগৈলঝাড়ায় এক রাতে দুই বাড়িতে চুরি

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় এক রাতে দুই বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। জানা গেছে, শনিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের আব্দুল মান্নান সরদারের বাড়ি থেকে একটি জেনরেটর, একটি ডিপটিউবল নিয়ে যায় চোরের দল।

অপরদিকে একইদিন রাতে চোরের দল একই এলাকার হাফিজুল সরদারের ঘরের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। এসময় হাফিজুল সরদারের পরিবারের কেউ বাড়িতে ছিল না।

আব্দুল মান্নান সরদারের ছেলে হাবুল সরদার জানান, বেশি কিছুদিন ধরে রাতের আঁধারে চোরের দল বাড়ি বাড়ি গিয়ে ঘরের দরজা ধাক্কা দিচ্ছে। আমাদের ঘরের বেড়ার টিন খুলে ঘরে ঢুকে একটি জেনরেটর ও বাহিরে থাকা একটি ডিপটিউবল নিয়ে যায় চোরের দল।

এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তিনি চুরির ঘটনার সাথে সাথে থানাকে অবহিত করার অনুরোধ করেন।