গৌরনদীতে নতুন করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
বরিশালের গৌরনদীতে নতুন করে ১২জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যানবিদ মোঃ নিজামুল ইসলাম জানান, শনিবার (২৯ জানুয়ারি) করোনা ভাইরাসের ১৯ জনের নমুনা সংগ্রহ করে তা রেপিড এন্টিজেন টেস্ট এ ১২ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়।