পিরোজপুরের নেছারাবাদ পৌর আ লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

মো.ফয়সাল হাসান, নেছারাবাদ (পিরোজপুর)।।
পিরোজপুরের স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা রোববার (৩০ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে। সরকারি স্বরূপকাঠি পাইলট স্কুলের হল রুমে মাগরিব নামাজ বাদ বিশাল জনসমাবেশের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ সহিদুল আহসান।

সম্পাদক মো: ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস জাহান, আওয়ামীলীগ নেতা শরীফ প্রমুখ।

সভায় স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের ৬৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিগত সম্মেলনে মো: গোলাম কবির-কে সভাপতি এবং মো: ফারুক হোসেনকে সম্পাদক করে স্বরূপকাঠি পৌর আওয়ামীলীগের কমিটি ঘোষিত হয়। কমিটি ঘোষণার পর পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়নি। তারই ধারাবাহিকতায় বিশাল সমাবেশের মাধ্যমে ওই বর্ধিত সভায় পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়।