পিরোজপুরের নেছারাবাদে মুজিব বর্ষের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার

মোঃ ফয়সাল হাসান, পিরোজপুর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নেছারাবাদ উপজেলায় অসহায় ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান।

আজ সোমবার বিকেলে তিনি উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও উপজেলায় ইতোপূর্বে নির্মিত ঘরগুলো পরিদর্শন করে তার প্রশংসা করেন।

তিনি সুবিধাভোগী পরিবারের সন্তানদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং শিশুদের যাতে পড়াশোনা থেমে না যায় এ বিষয়টির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময়, উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারোফ হোসেন, সহকারি কমিশনার(ভূমি) তাপস পাল, অফিসার ইন চার্জ আবির মোহাম্মদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রনি দত্ত প্রমুখ।