বিপিএলের ঢাকা পর্ব শুরু বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক।।
বৃহস্পতিবার থেকে আবারও বিপিএল ফিরছে ঢাকায়। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের নিচের দুই দল খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স। খুলনা ৫ ম্যাচে জিতেছে ২টি আর সিলেট ৪ ম্যাচে ১টি ম্যাচে জয় পায়।

দিনের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চার নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাঁচ ম্যাচে ৩টি জিতে টেবিলের শীর্ষে ছিল চট্টগ্রাম, তবে শেষ দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে। অন্যদিকে কুমিল্লা টানা তিন ম্যাচ জেতার পর হেরে যায় সবশেষ মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচটি।

পয়েন্ট টেবিলে বর্তমানে এক নম্বর দল ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বে দারুণ দুটি জয়ে ৬ ম্যাচে মোট ৪ ম্যাচ জিতে শীর্ষে উঠেছে টেবিলের। ঢাকার অবস্থান ৬ ম্যাচে ৩ জয়ে চার নম্বরে।