গৌরনদীতে নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
বরিশালের গৌরনদীতে নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী মোঃ মনিরুজ্জামান জানান, বুধবার করোনা ভাইরাসের ১৮ জনের নমুনা সংগ্রহ করে তা রেপিড এন্টিজেন টেস্ট এ ৭ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়।