ভান্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন উদ্যাপন

মো: মামুন হোসেন, ভান্ডারিয়া।।
সাবেকমন্ত্রী, জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্মদিন উদ্যাপন করা হয়েছে। বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি- জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুর পার দলীয় কার্যালয়ে আলোচনা সভা, আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় মিলাদ মাহফিল দোয়া মোনাজাত শেষে উৎসব মূখর পরিবেশে কেক কাটা হয়।

আলোচনা সভায় জাতীয় পার্টি- জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ আলী আকন, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার,জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার,পৌর জেপির আহবায়ক মো. জামাল উদ্দিন স্বপন মিয়া, জেপি নেতা মো. মোশারফ হোসেন সরদার, উপজেলা ছাত্রসমাজের উপজেলা আহবায়ক মো.সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ।

অপর দিকে বুধবার সকালে আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক,কর্মচারী এবং শিক্ষার্থীদের উদ্যোগে কেক কাটা সহ দোয়া মোনাজাত করা হয়।

এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জাতীয় পার্টি- জেপির উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার।

এদিকে আনোয়ার হোসেন মঞ্জু এমপি এর জন্মদিন পালন উপলক্ষে বুধবার রাতে সন্ধ্যায় উপজেলা যুবসংহতির আহবায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভি জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ সরদারের নেতৃত্বে দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়।