শেবা‌চি‌মে ইন্টার্ন চি‌কিৎসক‌দের ক‌মি‌টি গঠন

রূপালী ডেস্ক।।
ব‌রিশাল শেরেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ইন্টার্ন চি‌কিৎসক‌দের ক‌মি‌টি গঠন করা হ‌য়েছে। বৃহস্প‌তিবার (১০ ফেব্রুয়ারি) এ ক‌মি‌টির অনু‌মোদন দেন হাসপাতা‌লের প‌রিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

ক‌মি‌টি‌তে রা‌কিন আহ‌ম্মেদ খানকে সভাপতি ও মোহাম্মদ আম‌রিন মামুন‌কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া সহ-সভাপ‌তি প‌দে র‌য়ে‌ছেন রা‌শেদ মাহামুদ আ‌তিকুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ইনজামাম উল ইসলাম ও সজল সরদার, সাংগঠ‌নিক সম্পাদক গোলাম মাহামুদ সা‌ব্বির, সহ-সাংগঠ‌নিক সম্পাদক শাখাওয়াত জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান খান, সাংস্কৃ‌তিক সম্পাদক মিমতা‌সিন ম‌নির একা, সহ-সাংস্কৃ‌তিক সম্পাদক বৃ‌ষ্টি দত্ত, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ রা‌কিব আল হাসান, ক্লাব সম্পাদক ইশ‌তিয়াক আহ‌ম্মেদ শান্ত, ম‌হিলা সম্পাদক ফাহ‌রিয়া মেহজা‌বিন, প্রণ‌তি রায়, জান্নাতুল ফের‌দৌস কান্তা, অথ্রি রহমান, অনি‌ন্দিতা সাহা এবং সদস্য প‌দে র‌য়ে‌ছেন- মে‌হেদী হাসান, রেদোয়ান উল ইসলাম, সাগর সাহা ও সো‌হেল রানা।

আগামী এক বছ‌রের জন্য এ ক‌মি‌টি অনু‌মোদন করা হয়।