ডিম ও টমেটো দিয়ে বানিয়ে ফেলুন মজার এই আইটেম

লাইফস্টাইল ডেস্ক।।
সকালের নাস্তায় ডিম ও টমেটোর এই আইটেমটি বানিয়ে ফেলতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণের দিক দিয়েও বেশ উপাদেয়। জেনে নিন রেসিপি।

তিনটি মাঝারি সাইজের টমেটো কুচি করে নিন। একটি রসুন ও একটি ক্যাপসিকাম কুচি করে ২ টেবিল চামচ অলিভ অয়েলে ভেজে নিন। একই প্যানে টমেটো কুচি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ফুটে উঠলে স্বাদ মতো লবণ, সামান্য চিনি ও গোলমরিচের গুঁড়া দিন। নেড়েচেড়ে ২ টেবিল চামচ পনির কুচি দিন। টমেটো নরম হয়ে গেলে পাঁচটি ডিম কুসুমসহ আস্তে করে দিয়ে দিন উপরে।

এমনভাবে দেবেন যেন কুসুম ভেঙে না যায়। উপরে সামান্য লবণ ও ১ টেবিল চামচ পনির কুচি দিয়ে ঢেকে দিন প্যান। ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। নামানোর আগে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন।