বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।।
হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং উন্নত ও অধুনিক হোমিওপ্যাথি প্রতিষ্ঠার লক্ষে গঠিত বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় চিকিৎসা ও পরামর্শ বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ হেলাল উদ্দিন শেখ এর সভাপতিত্বে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। পরবর্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরমান হোসাইন ও সাধারণ সম্পাদক মো. মাসুম স্বাক্ষরিত ওই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নবগঠিত বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ডাঃ মোহাম্মদ আলমাস হোছাইন, সহ সভাপতি ডাঃ আব্বাচ উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জাবের, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাইমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ এনায়েতুর রহমান (নাহিদ), সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাজিব হোসেন রাজু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ প্রসেনজিৎ মুহরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বশীর উল্লাহ, প্রচার সম্পাদক ডাঃ সোহাগ সাইখ, দপ্তর সম্পাদক মোঃ সবুর উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ রাজিব, প্রকাশনা সম্পাদক জাকিরুল আহসান, চিকিৎসা সেবা ও পরামর্শ সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা শিউলি আক্তার, অর্থ সম্পাদক লোকমান হোসেন, গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক, মোঃ আবুল কালাম।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- বাকি বিল্লাহ, মোঃ শাহারিয়ার হোসেন (আসাদ), আব্দুল্লাহ আল মামুন ও মোঃ ফাহাদ হোসেন।