মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালকের মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুর মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (২২) নামক এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । এ সময় অপর একজন আহত হয়েছে । নিহত কামরুল উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নূরুল হকের ছেলে ।

এলাকাবাসী সূএে জানা যায় বুধবার (১৬ ফ্রেব্রুয়ারী) দুপুরে ট্রলি গাড়িটি নিয়ে মঠবাড়িয়ার বেতমোর হইতে চরদুয়ানী যাওয়ার পথে সাপলেজা বাজার সংলগ্ন ব্রিজের ডালে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় । এতে ট্রলি চালক কামরুল ও গাড়িতে থাকা তার সহযোগী একই এলাকার ইব্রাহীম (২১) গুরুত্বর আহত হয় । এলাকাবাসীরা উদ্বার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষনা করে ।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, সড়ক দূর্ঘটনায় ট্রলি চালক কামরুলের স্বজনদের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে ।