বিএমপি কমিশনারের সঙ্গে ইমাম সমিতির মতবিনিময়

রূপালী ডেস্ক।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর পদোন্নতি ও বদলী উপলক্ষ্যে জামে বায়তুল মোকাররম মসজিদ বরিশালে জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের এর উদ্যোগে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় এ মতবিনিময় অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি এস এম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি মোঃ ফারুক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস মোঃ রাসেল পিপিএম সেবা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি মোঃ ইব্রাহিম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ আজিমুল করীম সহ বিএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের নেতৃবৃন্দ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।