গৌরনদীতে দুইশ’ কেজি জাটকা জব্দ

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী পেট্টলপাম্প সংলগ্ন এলাকায় যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে প্রায় দুইশ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার জানান, জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) স্যার ব্যস্ত থাকায় যাত্রিবাহী পরিবহনটিকে মোবাইল কোর্ট করা যায়নি।