রশিদ-নবিরা আসছেন শনিবার

স্পোর্টস ডেস্ক।।
সিলেটে এক সপ্তাহ’র কন্ডিশনিং ক্যাম্প শেষ হলো আফগানিস্তান দলের। এবার মূল ভেন্যু চট্টগ্রাম যাবার পালা আফগানদের। আগামীকাল শনিবার সিলেট থেকে সকাল ৯টার ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে রওনা করবে আফগানরা। সূচি অনুযায়ী রোববার থেকে চট্টগ্রাম পর্বের অনুশীলন শুরু করবে তারা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা রশিদ খান, মোহাম্মদ নবি ও রহমানউল্লাহ গুরবাজ মূল অনুশীলন শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন চট্টগ্রামে।

বাংলাদেশের বিপক্ষে আফগানরা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। আগামী ২৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজটি। ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শেষে করে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঢাকায় ফিরবে। আগামী ৩ মার্চ থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল : রহমানউল্লাহ গুরবাজ, হজরত জাজাই, উসমান গনি, দারউইস রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিব জাদরান, আফসার জাজাই, কারিম জানাত, আজমত ওমরজাই, শারাফউদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কায়েস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমদ মালিক।

আফগানিস্তান ওয়ানডে দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাসমত শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই ও ফরিদ আহমদ মালিক।