বরিশালের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি।।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করেছে বরিশালের গৌরনদী উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথমেই গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এরপরই উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণ করেন উপজেলা পরিষদ। পৌরসভার মেয়র হারিছুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী গৌরনদী কলেজ, গৌরনদী মডেল থানা, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

এদিকে, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর সমাধিতে এবং শহীদদের বেদীতে সোমবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘ভাষা আন্দোলন ও কাজী গোলাম মাহবুব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভায় ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী খাদিজা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির, শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাসান জাকির রিপন, উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ইসলামি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছিবরুল আশরাফ হেমায়েত, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ভাতিজা মোঃ সাইফুল ইসলাম, দৌহিত্র ওমর ফারুক রসি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি এস.এ রহমান সিবলু প্রমূখ। শেষে সকল ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বানারীপাড়া প্রতিনিধি।। বরিশালের বানারীপাড়ায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ২১ ফেব্রুয়ারী মহান শহীদ বিদস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১শের প্রথম প্রহরে বানারীপাড়া কেনদ্রীয় শহীদ মিনারে পু®পার্ঘ অর্পণ ও জাতীয় বীর ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ কেনদ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মনত্রনালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গো‌লাম ফারুক, উপজেলা নিরবাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চনদ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ স¤পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, উপজেলা ওরয়াককার্স পাট্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাব ও যুবলীগ, ছাত্রলীগ, স্বচ্ছোসেবক, শ্রমিক লীগ, কৃষক লীগ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ,ছাত্রবন্ধন ফোরাম, এবং শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এনজিওর শাখা ব্যবস্থাপক বৃন্দ।

এদিকে এ উপলক্ষে ২১ ফেব্রয়ারী সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও  পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে  আলম।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিরবাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গো‌লাম ফারুক,পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চনদ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ।