সাংবাদিক জাকিরুল আহসানের ‘মা’ এর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর পুরানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতান আহমদ লস্কর এর সহধর্মনী ও ‘রূপালী বার্তার’ বার্তা সম্পাদক জাকিরুল আহসানের ‘মা’ ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহে…………রাজেউন)। সোমবার (২১ ফেব্রয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ স্ট্রোক জনিত রোগে ভুগছিলেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি তিনি ২ মেয়ে, ২ পুত্র সন্তান ও নাতী-নাতনীসহ গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২২ ফেব্রয়ারি) জোহরবাদ পুরানপাড়া হাইস্কুল মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়।

সাংবাদিক জাকিরুল আহসানের ‘মা’এর মৃত্যুতে রূপালী বার্তা পরিবার তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। তাঁর মৃত্যুতে রূপালী বার্তা পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত।

আগামী বৃহস্পতিবার আসরবাদ ৩নং ওয়ার্ড পুরানপাড়া নিজ বাড়িতে মরহুমার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।