বিয়ের পাহারা বসিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের লুধুয়া গ্রামে বিয়ের প্রলোভানে কলেজ ছাত্রীকে (১৯) ধর্ষণের অভিযোগে সাগর চন্দ্র দাস (২৫) নামের ধর্ষককে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এক অভিযান চালিয়ে পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাগর একই ইউপির বীরকোট গ্রামের মালি বাড়ির দুলাল চন্দ্র দাসের ছেলে। সে পেশায় একজন সেলুন ব্যবসায়ী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষক সাগর কলেজ ছাত্রীকে বিগত ২০১৯ সালে স্কুলে পড়া অবস্থায় প্রেমের প্রস্তাব দেয়। এরপর দীর্ঘ তিন বছর তাদের মধ্যে মন দেওয়া নেওয়া শুরু হয়। এক পর্যায়ে ধর্ষক সাগর ওই ছাত্রীকে ২০২১ সালের ৭ ডিসেম্বর বিয়ের প্রলোভোনে ছাত্রীর নিজ বাড়িতে গিয়ে প্রথম ধর্ষণ করে। এরপর ধর্ষক আবারো ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কানকিরহাট নামার বাজারস্থ আর এস টাওয়ারের নিছ তলায় মধুমেলা নামের একটি ফাস্টফুড দোকানে নিয়ে পর্দা ঘেরা একটি কক্ষে চেয়ারে বসিয়ে ২/৩ সহযোগীকে পাহারায় বসিয়ে ধর্ষণ করে।

এরপর ওই কলেজ ছাত্রী সরাসরি ও অভিভাবকদের মাধ্যমে সাগরের পরিবারকে বিয়ের বিষয়টি জানালে তার সাগরের সঙ্গে ওই কলেজ ছাত্রীর বিয়ের ব্যবস্থা করবো করছি বলে কালক্ষেপণ করায় কালেজ ছাত্রী নিজে বাদি হয়ে সাগরকে এক নম্বর আসামি করে ও তার সহযোগী লুধুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে সোহেল (১৮) ও একই গ্রামের ফারভেজকে (২৪) আসামি করে সোমবার মামলা দায়ের করলে পুলিশ তখনই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ধর্ষক সাগরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সোমবার দুপুরে নোয়াখালী বিচারিক আদোলতে প্রেরণ করা হয় ধর্ষককে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানায়, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।