বরগুনায় স্ত্রীর টাকা নিয়ে স্বামী উধাও

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনায় স্ত্রীর টাকা নিয়ে স্বামী উধাও হয়েছেন বলে জানা যায় । পলাতক স্বামী সজিব খানের নিখোঁজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী নাজমা বেগম। যার জিডি নম্বর-১২৮৪ বরগুনা সদর।

জিডি সূত্রে জানা যায় , গত সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল অনুমান ১০ টার সময় বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ ধানসিড়ি রোড মজিবর হাং এর মালিকানাধীন ভাড়াটিয়া বাসা থেকে বেরিয়ে বাজারে গিয়ে তারপর আর ফিরে আসেনি। তারপর থেকেই তিনি লাপাত্তা।

জানা যায়, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানী ইউনিয়নের তালুকের চরদোয়ানী গ্রামের গোলাম মোস্তফার মেয়ে নাজমার সাথে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের ছেলে আমিনুল ইসলামের সাথে বিয়ে হয়। স্ত্রী নাজমা পৌরসভায় চাকরি করে বিদায়, বিয়ের পর তারা আলাদা বাসা নিয়ে বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বসবাস শুরু করেন।

স্ত্রী নাজমা জানান, প্রতিদিনের ন্যায় আমি আমার কর্মস্থল পৌরসভায় ডিউটিতে যাই। আমি তাকে বাসায় রেখে গিয়েছিলাম। দুপুরে লাঞ্চ আওয়ারে এসে তাকে আর পাইনি। ওইদিন স্বামী আমিনুল জমি রাখার জন্য ৮০ হাজার টাকা ছিল তাও নিয়ে গেছে। আমি ধারণা করছি, ওই টাকা-পয়সা নিয়েই সে পালিয়ে গেছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আলী আহম্মেদ বলেন, বাদী নাজমা বেগমের জিডির আলোকে আমরা তদন্ত করছি। আশা করি নিঁখোজ আমিনুলকে খুজে বের করা যাবে।