বরিশালে এলজিইডি কার্যক্রম ও অনুশীলন প্রশিক্ষণ শেষ

রূপালী ডেস্ক।।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৬১২ জন উপ-সহকারী প্রকৌশলীগণের ৪৩ জনের পদায়ন হয় বরিশাল বিভাগে। এরমধ্যে ২৬ জনের ৩ দিনব্যাপী LGED Activities and Practices প্রশিক্ষণ সমাপ্ত হয়। ১লা মার্চ থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (০৩ মার্চ) এই প্রশিক্ষণ সমাপ্ত হলো।

প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবদুর রশীদ। এছাড়া প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী,এবং উপ-সহকারী প্রকৌশলী।