আবুল হাসানাত আবদুল্লাহকে মুলাদী পৌর আ. লীগের নবগঠিত কমিটির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, সাবেক চিফ-হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন মুলাদী পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) রাতে আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় মেয়রের সঙ্গে ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুস।

ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবদুল বারী, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সুমন রাড়ী।

এ সময় মেয়রের বাস ভবনে আরও উপস্থিত ছিলেন- মুলাদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রাঢ়ী, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মোশাররফ হোসেন খান, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনাল কান্তি মজুমদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, পৌর আওয়ামী লীগ নেতা মো. আলী সিকদার, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েদ আহসান তিলক, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম নান্নু রাঢ়ী, যুবলীগ নেতা মিজান দেওয়ান, ছাত্রলীগ নেতা তানভীর রাঢ়ী, মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক অলিউল্লাহ খান ও মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলামসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।