আবুল হাসানাত আবদুল্লাহকে মুলাদী উপজেলা আ. লীগের নবনির্বাচিত সহ-সভাপতি নকিব খানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, সাবেক চিফ-হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন মুলাদী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি মো. এনামুল হক খান নকিব।

শুক্রবার (০৪ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বরিশাল আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর দীর্ঘায়ু কামনা করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে অনুষ্ঠিত মুলাদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। কিন্তু করোনাকালীন সময় বিধি নিষেধ থাকায় কমিটি ঘোষণা দিতে বিলম্ব হয়। পরে জেলা আওয়ামী লীগ কর্তৃক কমিটি অনুমোদন দেয়া হয়।