সাংবাদিক সৈয়দ বশির আহম্মেদ’র পিতার মৃত্যুতে শোক

কাউখালী প্রতিনিধি।।
কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ এর পিতা সৈয়দ শাহ আলম (৭৫) রবিবার (০৬ মার্চ) দুপুরে কাউখালীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালি…রাজিউন।

মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আসর বাদ উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, কামরুজ্জামান খান, রবিউল হাসান রবিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নুরুল হুদা বাবু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।