মুলাদীতে ৭ই মার্চ উপলক্ষে পৌর আ. লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পৌর আ. লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ মার্চ) সকাল ১০ টায় পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি, মুলাদী ফেয়ার ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার সম্পাদক মোঃ জিয়াউল আহসান খান সিপু।

পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সুমন রাড়ী, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রাঢ়ী, সদস্য রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান খান, শাজাহান দেওয়ান, জসিম উদ্দিন খোকা, মুলাদী পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুর রব হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সী, পৌর আওয়ামী লীগ নেতা আলী সিকদার, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি মজুমদার, মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক অলিউল্লাহ খান, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আবু বকর মুন্সি, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, মনির হোসেন সরদার, সাইফুল ইসলাম, বাবুল শেখ, মোঃ অভি, উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. তারভীর আহম্মেদ রাড়ী, রাজু, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, চরকালেখান ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বজলুর রহমান খান, মিজান দেওয়ান,  সিপার খান, মাসুদ খান বাবু, বাবুল শেখসহ পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী হয়। র‌্যালিটি মুলাদী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এছাড়া ঐতিহাসিক দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।