কাজীরহাট জয়নগরে ১ কেজি গাজাঁ সহ যুবক আটক

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নে ১ কেজি গাজাঁ সহ মোঃ আলআমীন (৩০) দর্জী আটক হয়েছে। ৩ নং ওয়ার্ডের দক্ষিন চরএককরিয়া গ্রামের মোঃ ধলু দর্জীর ছেলে আলআমীন দর্জী।

স্থাণীয় সূএে জানাগেছে, রহমান খানঁ বাজারে মুদী ব্যবসায়ী ধলু দর্জী ও ছেলে আলআমীন দর্জী মিলে দোকানে বসে উঠতি বয়সী থেকে শুরু করে মাদক সেবন কারীদের নিকট গাজাঁ বিক্রি করে আসছে র্দীঘ দিন যাবৎ।

পুলিশ সূএে জানাগেছে, গোপন সংবাদের মাধ্যমে কাজীরহাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এস আই গাজী অহিদুল, শেখ ফরিদ, আবু ইউসুব মৃধা, এ এস আই খলিলুর রহমান, আমিনুল ইসলাম, মোঃ হুমায়ন কবির সুমন।রবিবার (০৬ মার্চ) সন্ধ্যায় জয়নগর ইউনিয়নের দিঘীর পাড় এলাকা হতে মটরসাইকেলে উঠার সময় কাজীহাট থানা পুলিশের চৌখস টিম ঘটনা স্থল থেকে আটক করে আলআমীন দর্জীর সাথে একটি প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের ভিতর বাদামী রং পলিথিন দিয়ে মোড়ানো গাজাঁ চৌখস টিম কাজীরহাট থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলা হয়। ব্যাগ থেকে ১ কেজি ৩০ গ্রাম গাজাঁ উদ্ধার করে। সোমবার (০৭ মার্চ) আসামী আলআমীন দর্জীকে কোর্ট হাজতে প্রেরন করছে বলে জানায়।

উল্লেখ্য কাজীরহাট থানা পুলিশের চৌখস টিমের এই অভিযান কে অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী। ১ কেজি ৩০ গ্রাম গাজাঁ আটক হয়েছে কাজীরহাট থানায় প্রথম মামলা মাদক আইনে।