বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

রূপালী ডেস্ক।।
বরিশাল এয়ারপোর্ট থানাধীন রহমতপুর স্টেশন এলাকায় বিদ্যুতপৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মেডিসিন ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। বুধবার (০৯মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পরিবারের আবেদনের পরিপেক্ষিতে বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে লাশ ময়না তদন্ত ছাড়াই কোতয়ালী মডেল থানা পুলিশ হস্তান্তর করার কথা মডেল থানার ওসি তদন্ত লোকমান হোসনে নশ্চিতি করনে।

নিহত ব্যাক্তির স্বজন আলি আহমেদ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলাম পানির মটর ছাড়তে গেলে জানালার গ্রিল আগে থেকে বিদ্যুয়ায়িত হয়ে থাকে। এক প্রর্যায়ে রফিকুল ইসলাম গ্রিলে হাত রাখলে তিনি বিদ্যুতপৃষ্ট হয়ে আহত হয়।

এসময় তার পরিবারের সদস্যরা দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ রিপোর্ট করে রফিকুল ইসলামের লাশ মর্গে প্রেরন করেন।