কাউখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার ১

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
কাউখালীতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা করে মজিবর রহমান। ঘটনাটি ঘটেছে উপজেলার মুক্তারকাঠী গ্রামে। মুজিবর রহমান (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, বুধবার (০৯ মার্চ) দুপুরে উপজেলার মুক্তারকাঠী গ্রামের ৭বছরের শিশু কন্যা স্থানীয় মুক্তারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী স্কুল থেকে বাড়িতে ফিরছিল। পথের মধ্যে একই গ্রামের ছেলে মজিবর রহমান বাড়িতে তাকে ডেকে নিয়ে যায়। ঘরের ভিতরে তাকে ৫০টাকার একটি নোট দিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তার ঘরের দড়জা ভেঙ্গে শিশুকে উদ্ধার করে এবং লম্পট মজিবরকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

এ ব্যাপারে শিশুর পিতা বাদী হয়ে কাউখালী থানায় একটি ধর্ষন চেষ্টার মামলা দায়ের করে। ওসি বনী আমিন জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।