চরফ্যাশনে দুস্থ পরিবারের মাঝে ইকরা ফাউন্ডেশনের অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
সামাজিক উন্নয়ন সংস্থা ইকরা ফাউন্ডেশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে অসহায় দুস্থ মানুষকে স্বাবলম্বী করার বিভিন্ন প্রকল্প নিয়ে। এই প্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের দুস্থদের স্বাবলম্বী করণ ও গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে।

ইতিমধ্যে প্রতিষ্ঠানটি চারটি দুঃস্থ পরিবারের মধ্যে দুটি করে গরু, দুটি পরিবারকে গৃহ নির্মানে এবং একটি পরিবারকে মুরগির খামার স্থাপনে সর্বমোট ৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে। শুক্রবার (১১ মার্চ) এসকল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন ইকরা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার সৈয়দ এমরান হোসেন এবং ব্যারিস্টার মোঃ সামিউল হক।

পরিদর্শনকালে তারা ওই এলাকার দুঃস্থ মানুষদের সমস্যা নিয়ে আলাপ করেন এবং স্বল্প আকারে সাহায্য প্রদান করেন।