গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।।
৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের সানি অপারেশনের জন্য আই ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে রোববার (১৩ মার্চ) টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্ধোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান খাদিজা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের স্বজন কাজী লুৎফুন নেছা, ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ এম, এ, সাইয়েদ জয়, আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমান, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম। বক্তব্য রাখেন আই ক্যাম্পের টেকনেশিয়ান শামীম ফেরদৌস, জেসমিন নাহার, আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে সহকারী মোঃ মোফাজ্জেল হোসেন।

দিনব্যাপি আাই ক্যাম্পে একশত ষাট জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে। তার মধ্য থেকে অপারেশনের জন্য ৪৩ জনকে নির্বাচিত করে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের অর্থায়নে ২৮ জনের চোখের ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ৫০ জনকে ঔষধ ও ১৪ জনকে চশমা দেয়া হয়েছে। অপারেশনকৃত রোগীদের বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনিষ্টিটিউড এবং হাসপাতালে রোগীদের অপারেশনে, বরিশাল আসা যাওয়া, থাকা-খাওয়া, লেন্স বসানোসহ যাবতীয় খরচ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রষ্ট্রে বহন করেন।