দ্রব্যমূল্যের দামবৃদ্ধির প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

বরগুনা প্রতিনিধি।।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা যুবলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে । রবিবার (১৩ মার্চ) সকাল ১১ টার দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সভাপতি মো নজরুল ইসলাম মোল্লা। জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক আব্দুল জব্বার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন প্রমুখ।

সমাবেশের সঞ্চালনা করেন, বরগুনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল। এছাড়া যুবদল বরগুনা জেলা শাখার আওতাধীন সকল উপজেলা ও পৌর ইউনিট শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।