মুলাদীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি লূৎফুননেছা

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলায় দুইটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ মার্চ) সকাল ৯টায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) লূৎফুননেছা খান একটি সড়কের নির্মাণ কাজ এবং আরেকটি সড়কের উদ্বোধন করেন।

সকাল সাড়ে ৯টায় কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের খলিল জমাদার বাড়ি থেকে বাহাদুরপুর শরিফ বাড়ি পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বেপারী, সদস্য জাকির হোসেন মাল, ইউপি সদস্য জাকির হোসেন জমাদার, আবু হানিফ সরদার, যুবলীগ নেতা বদরুল হোসেন ফকির প্রমুখ।

একই দিনে বেলা ১১টার সময় চরকালেখান ইউনিয়নের পূর্বকায়েতমারা পাকা রাস্তা থেকে পূর্ব বালিয়াকান্দি নাসির ভূইয়ার দোকান পর্যন্ত রাস্তার উদ্বোধন করেন লূৎফুননেছা খান।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি অ্যাভভোকেট শেখ টিপু সুলতান, মোতালেব বেপারী, সবুজ মাতুব্বর, ফারুক আকন, জসিম চৌকিদার, সুমন মিয়াসহ উপজেলা ওয়ার্কার্স পার্টি ও অঙ্গসংগনের নেতাকর্মীরা। পরে লূৎফুননেছা খান এমপি সফিপুর-মুলাদী সড়কের ধসে ঝুটপট্টি এলাকা পরিদর্শন করেন এবং সংস্কারের জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দেন।