বাংলাদেশ সাফ অনুর্ধ-১৮ দলের ৩ জন করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক।।
সাফ অনূর্ধ্ব-১৮ মেয়েদের চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ভারতের জামশেদপুরে। সেখানে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন দলের দুই কর্মকর্তা ও এক ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আবারও সবার কোভিড পরীক্ষা না করা পর্যন্ত হোটেল কক্ষে অবস্থান করতে বাংলাদেশ দলের সবাইকে। থাকতে হবে আইসোলেশনেও। যদিও কারও মধ্যে কোনো ধরনের লক্ষণ নেই। করোনার দুই ডোজ টিকাও নিয়েছেন দলের সবাই।

তিন দল খেলবে এবারের অনুর্ধ-১৮ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক ভারত ছাড়াও খেলবে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে, ১৭ মার্চ। একই দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলবে ২৩ মার্চ। ভারতের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে ১৯ মার্চ ও ২৫ মার্চ। টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি হবে চ্যাম্পিয়ন। একাধিক দলের পয়েন্ট সমান হলে বিবেচ্য হবে হেড টু হেড ফল।