পিরোজপুরে পটকা মাছ খেয়ে মৃত্যু ১, অসুস্থ ১১

পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে এক জেলের মারা যায়, এতে আরো ১১ জেলে গুরতর অসুস্থ হয়ে পরে। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়। সোমবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুশিল দাস (৫০) বরিশাল জেলার বানিপাড়া উপজেলার কদমবাড়ি এলাকার বাসিন্দা।

ওই ট্রলারে থাকা সমির দাস জানান, দুপুরে ২৫ জনের একটি দল পৃথক দুটি নৌকায় করে সুন্দরবন থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। এদের মধ্যে আমাদের ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে ১২ জনে পটকা মাছ খেয়ে দুপুরে অস্স্থু হয়ে পড়েন। আমাদের সাথে থাকা অন্য জেলেরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুন হাসান জানান, দুপুরে পটকা মাছ অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুশিল দাসকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকীদের মধ্যে ২ জনের অবস্থায় আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়।