গৌরনদীতে মোবাইলের দোকানে চুরি

গৌরনদী প্রতিনিধি (বরিশাল) ।।
বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে সোমবার (১৪ মার্চ) গভীর রাতে সায়মুন মোবাইল শপের টিনের চালা কেটে ও সিলিং ভেঙ্গে একাধিক মোবাইল সেট চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

সায়মুন মোবাইল শপ এর মালিক সালাউদ্দিন সরদার জানান, মঙ্গলবার সকালে দোকান খুলে দেখতে পান তার দোকানের সিলিং ভাঙ্গা এবং শুকেজ থেকে ১৩ মোবাইল সেট ও একটি টেপ চোরেরা নিয়ে যায়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।