পাথরঘাটায় যৌতুক ছাড়া প্রেমিকা বিয়েতে রাজি না হওয়ায় যুবকের আত্মহত্যা

পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা)।।
বরগুনার পাথরঘাটায় প্রেমিকার সাথে অভিমান করে রুবেল (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশ সুরাতহাল করে লাশ ময়না তদন্তে
পাঠিয়েছে।

রুবেল একই এলাকার আ. জলিল মিয়ার ছেলে এবং একটি বেসরকারি কোম্পানীর ট্রাকের সহকারি হিসেবে চাকুরী করতেন। প্রেমিকা জাকিয়ার পাথরঘাটা সদর ইউনিয়নের দনি পাথরঘাটা গ্রামে মো. জামাল এর মেয়ে।

রুবেলের বড় ভাই সোহেল ও ছোট বোন মিম আক্তার জানায়, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে বাড়ির সবাই উঠলেও রুবেল না ওঠায় দরজা ধাক্কা ধাক্কি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় বেড়ার ফাঁক দিয়ে গলায় রশি অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে দরজা ভেঙ্গে ঝুলন্ত রুবেলকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

তারা আরও বলে, দীর্ঘদিন ধরে জাকিয়া আক্তার নামে এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। রুবেল ওই মেয়েকে বিবাহ করতে চাইলে মেয়ের বোন জামাই রুবেল ২ লাখ টাকা চায়। ২ লাখ টাকা দিলে তার শ্যালিকার সাথে রুবেলের বিয়ে দিবে। ২ লাখ টাকা দিতে অসীকৃতি জানালে এবং প্রেমিকা জাকিয়া আক্তার বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে আত্মহত্যা করে। পরে ঘরের খাটের উপর একটি চিরকুট লিখে যায় রুবেল। তবে ওই চিরকুট পুলিশ উদ্ধার করতে পারেনি।

পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন, মরদেহ সুরাতহাল করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ তদন্ত এবং চিরকুট উদ্ধারে চেষ্টা চলছে।